জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় আনন্দ উৎসব
আনন্দ উৎসব
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় আগামী ১ জনু ২০১৬ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচিতে থাকবে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন, আনন্দ শোভা যাত্রা, ছাত্রদের চিত্র, দেয়াল পত্রিকা এবং বিভিন্ন কৃতিত্বের স্মারক প্রদর্শন, শিক্ষকগণের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুর শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন।
সকল অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র, অভিভাবকসহ সুধী মহলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
কর্মসূচী
সকাল ৮.৩০ টা
শহিদদের স্মৃতির উদ্দেশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
সকাল ৯.০০ টা
আনন্দ শোভাযাত্রা
বেলা ৩.০০ টা
ছাত্রদের চিত্র, দেয়াল পত্রিকা এবং বিভিন্ন কৃতিত্বের স্মারক প্রদর্শন
বেলা ৪.০০ টা
শিক্ষক মণ্ডলীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা সভা
সন্ধ্যা ৭.০০টা
সাংস্কৃতিক অনুষ্ঠান
রাত ৯.০০ টা
আতশবাজি
স্বাক্ষরিত
( মো. আখতারুজ্জামান)
প্রধান শিক্ষক
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়



